
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় একজন গ্রেফতার
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিশেষ অভিযান চালিয়ে তুহিন আলী (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। আজ শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তুহিন আলী দামুড়হুদা উপজেলার জুড়ানপুর পূর্বপাড়ার আব্দুর রশিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, দামুড়হুদা মডেল থানার এসআই মাহাবুল হকের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন। তিনি সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার আসামি। গ্রেফতারের পর যথাযথ পুলিশ প্রহরায় তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

