
বাঁশখালীতে যমজ দুই শিশুকে হত্যার পর বাবার আত্মহত্যা
বাঁশখালীতে সাত মাস বয়সী যমজ দুই কন্যাসন্তানকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন বাবা। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের মধ্যম পুঁইছড়ি মওলার পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত বাবা মো. জাহেদ (৫৫)। তার দুই শিশুকন্যা জাসিয়া জান্নাত ও জারিন জান্নাত। জাহেদ বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও চাম্বল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত বদিউল আলমের ছেলে।
জাহেদের স্ত্রী আফিয়া বেগম জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে স্থানীয় নাপোড়া ভিলেজার পাড়া মসজিদে নামাজ ও দোয়া মাহফিলে যান তিনি। যাওয়ার সময় দুই মেয়েকেও সঙ্গে নিতে চেয়েছিলেন। তবে শিশুদের পায়খানা-প্রস্রাবের অসুবিধার কথা বলে তাদের বাড়িতে রেখে যেতে বলেন জাহেদ। পরে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে মসজিদে চলে যান তিনি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

