১৪ নভেম্বর ২০২৬, ০০:৪৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

৯ শহরে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ শুরু

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৩ নভেম্বর ২০২৬, ২২:৫০ · সর্বশেষ প্রতিবেদন: ১৩ নভেম্বর ২০২৬, ২২:৫০

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

৯ শহরে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ শুরু

· বাংলাদেশ

ঢাকা: নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ পর্ব আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) শুরু হয়েছে। দুই দিনব্যাপী এ আয়োজন চলবে আগামীকাল ১৪ নভেম্বর পর্যন্ত। দেশের নয়টি শহরে একযোগে অনুষ্ঠিত হচ্ছে এবারের প্রতিযোগিতা। স্থানীয় আয়োজনগুলোর টাইটেল স্পনসর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।

ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা, কুমিল্লা, ময়মনসিংহ ও বরিশালে পৃথকভাবে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। সংশ্লিষ্ট শহরের লোকাল লিডদের নেতৃত্বে এসব আয়োজন পরিচালিত হচ্ছে। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের আনুষ্ঠানিক প্ল্যাটফর্মে এখন পর্যন্ত ৪ হাজার ৬৫৭ জন অংশগ্রহণকারী নিবন্ধন করেছেন। তাদের নিয়ে গঠিত হয়েছে ৬০০টির বেশি দল।

এবারের প্রতিপাদ্য ‘দ্য নেক্সট ফ্রন্টিয়ার’। প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলো নাসা ও এর সহযোগী মহাকাশ সংস্থাগুলোর উন্মুক্ত তথ্য-উপাত্ত ও বিভিন্ন উপকরণ ব্যবহার করে পৃথিবী ও মহাকাশসম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধান খুঁজবে। মহাকাশবিজ্ঞান, পৃথিবী পর্যবেক্ষণ, জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্য বিশ্লেষণসহ বিভিন্ন বিষয়ে প্রকল্প তৈরি করবে দলগুলো।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ