১৪ নভেম্বর ২০২৬, ০১:৪৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

নবীগঞ্জের কালাভরপুরে গভীর রাতে দু’গ্রুপে ৫ ঘন্টাব্যাপী সংঘর্ষ

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৪ নভেম্বর ২০২৬, ০১:০৯ · সর্বশেষ প্রতিবেদন: ১৪ নভেম্বর ২০২৬, ০১:০৯

প্রধান সংবাদ

Habiganj Express বাংলা

নবীগঞ্জের কালাভরপুরে গভীর রাতে দু’গ্রুপে ৫ ঘন্টাব্যাপী সংঘর্ষ

· বাংলাদেশ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের দেবপাড়া ইউনিয়নের কালাভরপুর গ্রামে বিদ্যামান দুই গ্রুপে গভীর রাতে ৫ ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিভিন্ন বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে এলাতায় আতংক বিরাজ করছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টা থেকে ভোররাত ৪টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের বিরুদ্ধেই আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগ উঠে। ওই গ্রামের আওয়ামীলীগ নেতা সালামত খান ও যুবলীগ নেতা আলমগীর এর পক্ষের লোকজনের মাঝে এ সংঘর্ষ হয়েছে। এ নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, কালাভরপুর গ্রামের সালামত খান ও আলমগীর এর লোকজনের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল রাত সাড়ে ১০ টার দিকে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘাতের খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি আবুল হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয়। এক পর্যায়ে ওসির নেতৃত্বে পুলিশ বিদ্যমান সংঘাতের মধ্যখানে ডুকে পড়ে। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় সংঘর্ষ নিয়ন্ত্রনে আসে।

সূত্রে জানা যায়, মসজিদ নিয়ে বিরোধের জের ধরে বিভক্ত খান গোষ্ঠী ও চৌধুরী গোষ্ঠীর বিরোধ দেখা দেয়। ক্ষতিগ্রস্ত লোকজনের দাবি, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ ও যুবলীগ নেতার আর্থিক সহায়তায় এসব তাণ্ডব চলছে। গত বছরের মার্চ মাস থেকে চলমান বিরোধ নিরসনে সেনাবাহিনী, উপজেলা প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপি ও জামায়াত নেতারা সম্মিলিত চেষ্টা চালালেও বিরোধ মিমংসায় ব্যর্থ হন। ওই গ্রামের প্রবাসীদের প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধনের কারণে চলমান বিরোধ মিমাংসা হচ্ছে না বলে বিভিন্ন সূত্র জানায়। প্রতিপক্ষের ফসলি জমির পাকা ধান,বৃক্ষসহ বাড়িঘর ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ করা হয়। বিগত কয়েক মাস ধরে হামলা, সংঘর্ষ ও গুপ্ত হামলার ঘটনায় উভয় পক্ষে ৬/৭টি মামলা রয়েছে।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ