
৪৪ কোটি টাকার প্রকল্পে নতুন রূপ পাচ্ছে ভেনম রিসার্চ সেন্টার
অর্থাভাবে বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় থাকা দেশের একমাত্র ভেনম রিসার্চ সেন্টারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটছে। চট্টগ্রামে সাপের বিষ নিয়ে গবেষণার প্রতিষ্ঠানটির উন্নয়নে ৪৩ কোটি ৯৯ লাখ টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ক্যাম্পাসে নির্মাণ করা হবে নতুন ভবন। গবেষণাগার, সাপ সংরক্ষণ ও প্রতিপালনের বিশেষ ব্যবস্থা ছাড়াও গবেষণার সরঞ্জাম কেনা হবে এ প্রকল্পের আওতায়।
২০১৮ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি ২০২৪ সালে সরকারি অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ার পর থেকে অনিশ্চয়তার মধ্যে পড়ে। বেতন, গবেষণা ও সাপের খাবারের খরচ মেটাতে প্রতি মাসে প্রয়োজন হয়েছে সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা। টানা আড়াই বছর ব্যক্তিগত অর্থ ও ধারদেনায় কার্যক্রম চালিয়ে রেখেছেন দুই গবেষক। নতুন প্রকল্প অনুমোদনের ফলে এবার প্রতিষ্ঠানটির গবেষণা কার্যক্রম প্রাতিষ্ঠানিক অর্থায়ন ও অবকাঠামোগত সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
‘ভেনম রিসার্চ সেন্টার, বাংলাদেশ (ভিআরসি) শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্পের ডিপিপি গত ২৪ অক্টোবর অনুমোদন দেন পরিকল্পনামন্ত্রী। পরে ৪ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি হয় প্রশাসনিক অনুমোদন। প্রকল্পের মোট ব্যয় ৪৩ কোটি ৯৯ লাখ ২৭ হাজার টাকা। পুরো অর্থই আসবে সরকারি তহবিল থেকে। ২০২৬ সালের জুলাই থেকে ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

