১৪ নভেম্বর ২০২৬, ১৩:৪৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

‘ফালতু লোক’ বলায় লাইভ টকশো থেকে উঠে গেলেন রাশেদ খাঁন

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৪ নভেম্বর ২০২৬, ১৩:৩০ · সর্বশেষ প্রতিবেদন: ১৪ নভেম্বর ২০২৬, ১৩:৩০

প্রধান সংবাদ

Dhaka News24 বাংলা

‘ফালতু লোক’ বলায় লাইভ টকশো থেকে উঠে গেলেন রাশেদ খাঁন

· রাজনীতি

বেসরকারি টেলিভিশন চ্যানেল স্টার নিউজের সরাসরি সম্প্রচারিত রাজনৈতিক টকশো ‘কড়া আলাপ’-এ সহ-আলোচকের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান ছেড়ে উঠে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে আয়োজিত লাইভ আলোচনার একপর্যায়ে সহ-আলোচক ডক্টর আব্দুল মান্নান তাকে উদ্দেশ করে ‘ফালতু লোক’ মন্তব্য করলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন রাশেদ খাঁন। তাৎক্ষণিকভাবে ওই মন্তব্য প্রত্যাহার এবং উপযুক্ত প্রতিকার দাবি করলেও সংশ্লিষ্ট বক্তা নিজে বক্তব্য প্রত্যাহার না করায় শেষ পর্যন্ত সঞ্চালক ও দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করে লাইভ অনুষ্ঠান ত্যাগ করেন তিনি।

আলোচনাকালে সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক বিষয়ে রাশেদ খাঁন ও সহ-আলোচক ডক্টর আব্দুল মান্নানের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আব্দুল মান্নান রাশেদ খাঁনকে উদ্দেশ করে ‘ফালতু লোক’ বলে মন্তব্য করেন। সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে এমন আপত্তিকর ও অশালীন শব্দ ব্যবহারের তীব্র প্রতিবাদ জানিয়ে রাশেদ খাঁন বলেন, জাতীয় গণমাধ্যমের সামনে একজন রাজনৈতিক নেতাকে উদ্দেশ করে এ ধরনের আক্রমণাত্মক ভাষা ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অনাকাঙ্ক্ষিত এ মন্তব্যের পর তিনি অনুষ্ঠানের সঞ্চালক মনিরুল ইসলামের কাছে তাৎক্ষণিক সমাধান ও উপযুক্ত প্রতিকার দাবি করে স্পষ্ট জানিয়ে দেন, আত্মসম্মান বিসর্জন দিয়ে নির্লজ্জের মতো সেখানে বসে থাকা তার পক্ষে সম্ভব নয়।

মূল প্রতিবেদন: Dhaka News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ