১৪ নভেম্বর ২০২৬, ১৪:২২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

পার্বত্য চট্টগ্রামে ৪৫ জন তরুণকে নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েসেস ফ্রম দ্য হিলস’ শীর্ষক মোবাইল স্টোরিটেলিং কর্মশালা

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৪ নভেম্বর ২০২৬, ১২:৫৩ · সর্বশেষ প্রতিবেদন: ১৪ নভেম্বর ২০২৬, ১২:৫৩

প্রধান সংবাদ

Dainik Purbokone বাংলা

পার্বত্য চট্টগ্রামে ৪৫ জন তরুণকে নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েসেস ফ্রম দ্য হিলস’ শীর্ষক মোবাইল স্টোরিটেলিং কর্মশালা

· বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবনযাপন, সংস্কৃতি, পরিবর্তন ও ঘুরে দাঁড়ানোর গল্প তরুণদের মাঝে তুলে ধরতে, রাঙামাটিতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী মোবাইল স্টোরিটেলিং কর্মশালা। ‘ভয়েসেস ফ্রম দ্য হিলস: ইয়ুথ মোবাইল স্টোরিটেলিং ওয়ার্কশপ অন কমিউনিটি, চেঞ্জ অ্যান্ড রেজিলিয়েন্স’ শীর্ষক এ কর্মশালায় রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান থেকে ৪৫ জন তরুণ অংশ নেবেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের উদ্যোগে এবং ইউএনডিপি বাংলাদেশের- ইকোসিস্টেমস রেস্টোরেশন অ্যান্ড রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট ইন দ্য চিটাগং হিল ট্র্যাক্টস (ইআরআরডি-সিএইচটি) প্রকল্পের সহযোগিতায় ১৫ থেকে ১৭ নভেম্বর রাঙামাটির পর্যটন হলিডে কমপ্লেক্সে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।

ইআরআরডি-সিএইচটি প্রকল্পটি পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব- মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ, সুশাসন, সামাজিক সম্প্রীতি ও তরুণদের অংশগ্রহণ বাড়াতে কাজ করছে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনেও সহায়তা করছে প্রকল্পটি। কর্মশালায় প্রশিক্ষণ দেবেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. আবদুল কাবিল খান এবং বিভাগের প্রভাষক মেহেরুন নাহার ও মো. তানভীর রহমান। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, আশিকা ও ইউএনডিপি বাংলাদেশের প্রতিনিধিরাও কর্মশালার বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন।

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ