
শ্রমিক অসন্তোষে জরুরি বৈঠকে পোশাক কারখানার মালিকরা
শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে করণীয় ঠিক করতে জরুরি আলোচনায় বসেছেন পোশাকশিল্পের উদ্যোক্তারা। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টার পর রাজধানীর উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে শুরু হওয়া সভায় প্রায় ২০০ কারখানার মালিক যোগ দিয়েছেন।
সংশ্লিষ্টদের ভাষ্য, সাভার ও গাজীপুরসহ কয়েকটি শিল্পাঞ্চলে শ্রমিকদের কর্মবিরতিতে উৎপাদন ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে অনেক মালিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের পক্ষে মত দিচ্ছেন। সভা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
