
গান্ধী পরিবার নিয়ে বিতর্কিত পোস্ট, মামলার মুখে কঙ্গনা
ভারতের গান্ধী পরিবারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত পোস্ট দেওয়ার অভিযোগে বিজেপির সংসদ সদস্য ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, তার পোস্টে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী ও সঞ্জয় গান্ধীর মৃত্যু নিয়ে উসকানিমূলক মন্তব্য করা হয়েছে।
হিমাচল প্রদেশের শিমলার বাসিন্দা অতুল শর্মা এ অভিযোগ করেন। তার দাবি, কঙ্গনার পোস্টগুলোতে গান্ধী পরিবারের সদস্যদের মৃত্যুর ঘটনা নিয়ে সন্দেহ তৈরি করার চেষ্টা করা হয়েছে। এসব পোস্ট রাজনৈতিক সমালোচনার সীমা ছাড়িয়ে জনমনে বিভ্রান্তি ও বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিরোধ সৃষ্টি করতে পারে বলেও অভিযোগ করেন তিনি।
শিমলার পুলিশ সুপার গৌরব সিং শুক্রবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



