
জ্বালানি তেলের দাম কমল
আগামী মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা না করার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে পতন ঘটেছে।
শুক্রবার (৯ অক্টোবর) বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেল প্রতি ১.৩৭ ডলার বা ১.৩ শতাংশ কমে ১০২.৯১ ডলারে নেমে এসেছে। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেল প্রতি ১.০৯ ডলার বা ১.২ শতাংশ কমে ৯০.৪০ ডলারে দাঁড়িয়েছে। সাপ্তাহিক হিসেবে আগের দিনের বৃদ্ধির ওপর ভর করে ব্রেন্ট ক্রুডের দাম কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও ডব্লিউটিআই সামান্য দরপতনের মুখে পড়েছে।
এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডোনাল্ড ট্রাম্প জানান, ওয়াশিংটন বর্তমানে ইরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ চালিয়ে যাচ্ছে। আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে কোনো সামরিক হামলার পরিকল্পনা নেই বলেও তিনি স্পষ্ট করেন। একই দিনে ইরানের বার্তা সংস্থা তাসনিম জানায়, ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তেহরানের প্রস্তাবের জবাবে ওয়াশিংটনের দেওয়া প্রতিক্রিয়া পর্যালোচনা করছেন, যার বাস্তবায়নে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব হতে পারে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗