
দেশে অর্থনৈতিক অগ্রযাত্রা শুরু, বিদেশি বিনিয়োগ বেড়ে প্রায় ১২ শতাংশ
ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ইতিমধ্যে বাংলাদেশে একটা অর্থনৈতিক অগ্রযাত্রা শুরু হয়ে গেছে। বিদেশি বিনিয়োগ বেড়েছে প্রায় ১২ থেকে ১৪ পারসেন্ট।
আজ শনিবার দুপুরে নগরীর লালখান বাজারে শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় নির্মিত লালখান বাজার ফুটব্রিজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
সরকারের অর্থনৈতিক অগ্রযাত্রার সহযোগী হতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আপনারা সেই যাত্রায় আমাদের সহযাত্রী হন। সানন্দে আপনাদের সুযোগ করে দেব আমাদের সঙ্গে কাজ করার।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

