১৪ নভেম্বর ২০২৬, ১৮:২২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

বাংলাদেশ-পাকিস্তানকে অপেক্ষায় রেখে ফাইনালে ভারত

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৪ নভেম্বর ২০২৬, ১৭:৩৪ · সর্বশেষ প্রতিবেদন: ১৪ নভেম্বর ২০২৬, ১৭:৩৪

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

বাংলাদেশ-পাকিস্তানকে অপেক্ষায় রেখে ফাইনালে ভারত

· বাংলাদেশ

প্রথম দল হিসেবে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। প্রথমার্ধেই দুই গোলের লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় ভারত। বিরতির পর ভুটান একটি গোল শোধ দিয়ে লড়াইয়ে ফেরার চেষ্টা করেছিল বটে কিন্তু পরে আর সমতায় ফিরতে পারেনি।

শনিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা ভারত। ভারতের জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত হলেও তাদের প্রতিপক্ষ কে হবে, তা জানতে অপেক্ষা করতে হচ্ছে আরও কয়েক ঘণ্টা। আজ রাতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও পাকিস্তান। এই ম্যাচের জয়ী দলের সঙ্গেই ১৭ নভেম্বর শিরোপার লড়াইয়ে নামবে ভারত।

দ্বিতীয় সারির দল নিয়ে এবারের আসরে অংশ নিয়েছে ভারত। তবে মাঠের পারফরম্যান্সে তার প্রভাব পড়তে দেয়নি দলটি। গ্রুপ পর্বে পাকিস্তানকে ৩-২ গোলে হারানোর পর মালদ্বীপের বিপক্ষে পেয়েছে ১-০ গোলের জয়। এবার সেমিফাইনালেও ভুটানকে হারিয়ে শিরোপার আরও কাছে পৌঁছে গেল তারা।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ