
নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়নি, তবুও ভোটারদের দ্বারে সম্ভাব্য প্রার্থীরা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে এখনো দিনক্ষণ ঘোষণা হয়নি। তবে এরই মধ্যে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতায় সরগরম হয়ে উঠছে ইউনিয়নের রাজনৈতিক মাঠ। নিজেদের অবস্থান শক্ত করতে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তাঁরা। করছেন গণসংযোগ, মতবিনিময় ও কুশল বিনিময়। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, নিচ্ছেন সাধারণ মানুষের খোঁজখবর।
নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের কেউ কেউ পুরোনো আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন। ইউনিয়নের বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে তাঁদের শুভেচ্ছা পোস্টার ও প্যানাফ্লেক্স। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে প্রচার-প্রচারণা। কোথাও কোথাও মিছিল, সভা ও গণসংযোগের মাধ্যমে নিজেদের পরিচিতি ও জনসমর্থন বাড়ানোর চেষ্টা করছেন তাঁরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন পেতে একাধিক নেতা তৎপরতা চালাচ্ছেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ, সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরছেন তাঁরা। অন্যদিকে জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরাও মাঠপর্যায়ে সক্রিয় রয়েছেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
