
চাঁদপুরে দু’দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটক
চাঁদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে দুই দিনে ৫৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৩৮ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে পুলিশ। অভিযানে ১০০ গ্রাম গাঁজা, ২০৬ পিস ইয়াবা ও ১৪ গ্রাম ভাঙা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ১৭ জন নেতাকর্মী এবং মাদকসংশ্লিষ্ট ৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে জেলা পুলিশের মিডিয়া সেলের পৃথক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানাগেছে।
পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের নির্দেশনায় ১২ ও ১৩ নভেম্বর (বৃহস্পতিবার ও শুক্রবার) ২৪ ঘণ্টাভিত্তিক পৃথক অভিযানে জেলার বিভিন্ন থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) এসব ব্যাক্তিদের গ্রেপ্তার ও আটক করে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


