
কৃষকের স্বার্থ রক্ষাসহ উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: খাদ্যমন্ত্রী
বিশেষ প্রতিনিধি: খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছেন, কৃষকের স্বার্থ রক্ষা এবং তাঁদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ধান-চাল সংগ্রহ কার্যক্রমে কোনো মধ্যস্বত্বভোগী যাতে কৃষকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে না পারে, সে বিষয়ে প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের বিশেষ নজর রাখার নির্দেশনা দেন । কৃষকদের স্বার্থ সুরক্ষায় সরকার সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করবে।
১৪ নভেম্বর শনিবার মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে অভ্যন্তরীণ আমন সংগ্রহ-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, কৃষক ভাই-বোনদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতার ফলেই আজ তিনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। কৃষকদের দেওয়া এই সম্মান ও আস্থার মর্যাদা রক্ষা করা তাঁর দায়িত্ব। তিনি কৃষকদের পাশে থেকে তাঁদের জীবন-জীবিকার উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ গড়ে তুলতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗