১৫ নভেম্বর ২০২৬, ০০:০১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

নগরীতে এসআরবি’র পৃথক অভিযানে তিন আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার : নারী গ্রেপ্তার

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৪ নভেম্বর ২০২৬, ২৩:৩৪ · সর্বশেষ প্রতিবেদন: ১৪ নভেম্বর ২০২৬, ২৩:৩৪

প্রধান সংবাদ

Daily Probaha বাংলা

নগরীতে এসআরবি’র পৃথক অভিযানে তিন আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার : নারী গ্রেপ্তার

· অপরাধ

স্টাফ রিপোর্টার : খুলনায় র‌্যাপিড সিকিউরিটি ব্যাটালিয়ন (এসআরবি)-৬-এর পৃথক দুটি অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ রাজিয়া বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। অপর অভিযানে নগরীর দক্ষিণ টুটপাড়া এলাকা থেকে একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নগরীর দৌলতপুর থানার ৬ নম্বর ওয়ার্ডের পাবলা ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে রাজিয়া বেগমকে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত শামীম জোয়াদ্দারের স্ত্রী।

এসআরবি-৬ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুরের একটি বাড়িতে অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্যের আনাগোনার তথ্য পেয়ে অভিযান চালানো হয়। বাড়িটি সাবেক মহিলা কাউন্সিলর শাহিদা বেগমের বলে জানা গেছে। সেখানে তাঁর মেয়ে ও নাতি বসবাস করেন। অভিযানের সময় মমি নামে তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে বাড়িতে পাওয়া যায়নি। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অভিযান শেষে এসআরবি-৬ স্পেশাল কোম্পানির স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আরিফ সরদার জানান, গোপন তথ্যের ভিত্তিতে বাড়িটিতে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। যাঁর হেফাজতে এসব অস্ত্র ও গুলি ছিল, তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ