
বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় তারেক রহমানসহ বাংলাদেশের তিনজন
প্রবাহ রিপোর্ট : বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের তিনজন। তারা হলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, ইতিহাসবিদ ও মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন এবং রোহিঙ্গা মানবাধিকারকর্মী রাজিয়া সুলতানা।
‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’ শীর্ষক ২০২৭ সালের সংস্করণে বাংলাদেশের এই তিনজনের নাম রয়েছে। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত এই বার্ষিক সংকলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের তুলে ধরা হয়েছে।
প্রকাশকদের ব্যাখ্যা অনুযায়ী, রাজনৈতিক, সাংস্কৃতিক, আদর্শিক, অর্থনৈতিক কিংবা অন্য কোনো ক্ষেত্রে মুসলিম বিশ্বে উল্লেখযোগ্য পরিবর্তন আনার ক্ষমতা রয়েছে—এমন ব্যক্তিদের প্রভাব বিবেচনায় নিয়ে তালিকাটি তৈরি করা হয়। এতে কোনো ব্যক্তির অন্তর্ভুক্তি তাঁর মতাদর্শ বা কর্মকা-ের প্রতি প্রকাশকের সমর্থন বোঝায় না।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
