
রাবি ছাত্রদল নেতাকে তুলে নেওয়ার হুমকি
রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদলের এক নেতাকে ‘রাজপাড়া থানার সদস্য’ পরিচয়ে ফোন করে হল থেকে তুলে নেওয়া ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বন্ধ করে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী।
অভিযোগকারী শিক্ষার্থীর নাম মো. নাহিদ হাসান নয়ন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদ হবিবুর রহমান হলের আবাসিক ছাত্র। পাশাপাশি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের শহীদ হবিবুর রহমান হল শাখার সিনিয়র সহ-সভাপতি। অভিযোগে ফোনদাতার নাম মুস্তাকিম উল্লেখ করে তাকে পেশায় কারারক্ষী বলে দাবি করেছেন তিনি।
লিখিত অভিযোগে নাহিদ উল্লেখ করেন, গত ১৩ নভেম্বর রাত আনুমানিক ৮টার দিকে তার ব্যবহৃত মোবাইল নম্বরে একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। ফোনে এক ব্যক্তি নিজেকে রাজপাড়া থানার সদস্য পরিচয় দিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একই সঙ্গে তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তুলে নেওয়া এবং বিশ্ববিদ্যালয়ে যেন আর পড়াশোনা করতে না পারে, সে ব্যবস্থা নেওয়ার হুমকি দেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


