১৫ নভেম্বর ২০২৬, ০৫:১০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

ফ্লাইট বিপর্যয়ে স্থবির যুক্তরাষ্ট্র, ভোগান্তিতে কয়েক হাজার যাত্রী

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৫ নভেম্বর ২০২৬, ০৩:২৪ · সর্বশেষ প্রতিবেদন: ১৫ নভেম্বর ২০২৬, ০৩:২৪

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

ফ্লাইট বিপর্যয়ে স্থবির যুক্তরাষ্ট্র, ভোগান্তিতে কয়েক হাজার যাত্রী

· আন্তর্জাতিক

টেলিযোগাযোগ ব্যবস্থায় বড়ধরনের বিভ্রাটের কারণে যুক্তরাষ্ট্রে কয়েক ঘণ্টা বিমান চলাচল বন্ধ ছিল। শনিবার (১৪ নভেম্বর) আংশিকভাবে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল শুরু হলেও দেশটির অভ্যন্তরীণ, আগমনী ও বহির্গামী মিলিয়ে তিন হাজার ৩০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে দেশটির বিভিন্ন বিমানবন্দরে আটকা পড়েছেন কয়েক হাজার যাত্রী। এদিকে ফ্লাইটের জট কাটাতে রীতিমতো হিমশিম খাচ্ছে এয়ারলাইনসগুলো। খবর সিএনএন’র।

ফ্লাইটের তথ্য পর্যবেক্ষণকারী সংস্থা ‘ফ্লাইটঅ্যাওয়্যার’ জানিয়েছে, শুক্রবারের (১৩ নভেম্বর) সিস্টেম বিপর্যয়ের পর শনিবার স্থানীয় সময় সকাল সোয়া ৬টা পর্যন্ত নির্ধারিত ফ্লাইটগুলোর মধ্যে ডেল্টা এয়ার লাইনস ১৯ শতাংশ, ইউনাইটেড এয়ারলাইনস ১৬ শতাংশ এবং আমেরিকান এয়ারলাইনস তাদের ১৪ শতাংশ ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে। ভ্রমণ বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ভয়াবহ বিপর্যয়ের পর ফ্লাইটের নিয়মিত সময়সূচি পুরোপুরি স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা নয়, বরং কয়েক দিন সময় লাগতে পারে।

এদিকে এই নজিরবিহীন ফ্লাইট বিপর্যয়ের জন্য পুরনো এয়ার ট্রাফিক কন্ট্রোল প্রযুক্তি এবং অতিরিক্ত চাপের (ওভারলোডেড) রাউটারকে দায়ী করেছে ট্রাম্প প্রশাসন। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) এই পুরনো অবকাঠামো দ্রুত আধুনিকায়নের ওপর জোর দেওয়া হয়েছে। তবে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েইন মুলিন নিশ্চিত করেছেন যে, এই ফ্লাইট স্থগিতাদেশ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার প্রতি কোনো হুমকির কারণে ঘটেনি এবং চলতি সপ্তাহের মাইক্রোসফট বিভ্রাটের সঙ্গেও এর কোনো যোগসূত্র নেই।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ