
মৌলভীবাজার সীমান্তে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি: ঐক্যবদ্ধ সীমান্তবাসী
মৌলভীবাজারের দুর্গম পাহাড়ি ও বনাঞ্চলঘেরা সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের যেকোনো অপচেষ্টা রুখে দিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত দুই-তিন সপ্তাহ ধরে পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধ অনুপ্রবেশের একাধিক প্রচেষ্টা পরিলক্ষিত হলেও বিজিবির কঠোর পদক্ষেপের কারণে তা সফল হতে পারেনি।
সীমান্ত সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবির তৎপরতায় গত দুই সপ্তাহে প্রায় ৭০ থেকে ৭৫ জন ব্যক্তিকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা থেকে প্রতিহত করা হয়েছে।
সীমান্তের নিরাপত্তা আরও জোরদার করতে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে বিজিবি। মূলত প্রযুক্তি, গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং জনসম্পৃক্ততা—এই চার স্তরের সমন্বয়ে একটি দুর্ভেদ্য নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। দুর্গম সীমান্ত এলাকায় নজরদারি কার্যক্রম আরও কার্যকর করতে সিসিটিভি ক্যামেরা, ড্রোন এবং নাইট ভিশন ক্যামেরার মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। এর পাশাপাশি নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗