10 October 2026, 22:36 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDhakaDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinionEditorialFact CheckGood NewsGeneral
Same Story

অজানা রহস্য আর বিস্ময়ে ভরা একটি দিন

Covered by 1 sources · 1 reports in this view

First coverage: 9 October 2026, 17:08 · Latest coverage: 9 October 2026, 17:08

Primary story

Sarabangla Bangla

অজানা রহস্য আর বিস্ময়ে ভরা একটি দিন

· Bangladesh

অন্ধকারের বুকে হঠাৎ ভেসে ওঠা এক অজানা আলোর ঝলক কিংবা শতাব্দীর পর শতাব্দী ধরে বড় বড় বিজ্ঞানীদের ঘুম হারাম করে দেওয়া কোনো প্রাচীন নকশা আমাদের অচেনা এই জগৎ সবসময়ই মানুষকে টেনেছে এক অদৃশ্য টানে। প্রতিদিনের চেনা গণ্ডি পেরিয়ে যে মুহূর্তে আমাদের মনে ‘কেন’ বা ‘কীভাবে’ প্রশ্নটির জন্ম হয়, ঠিক সেই মুহূর্তেই ঘটে কৌতূহলের আসল বিস্ফোরণ। সেই অদ্ভুত, রোমাঞ্চকর এবং ব্যাখাহীন ঘটনাগুলোকে উদযাপিত করতে প্রতিবছর ৯ অক্টোবর বিশ্বজুড়ে বিপুল উৎসাহে পালিত হয় ‘আন্তর্জাতিক কৌতূহলোদ্দীপক ঘটনা দিবস’। আমাদের জীবনের একঘেয়েমি ভেঙে নতুন কিছু আবিষ্কারের তাড়না জাগিয়ে তোলা এবং অজানা জগতকে জানার স্পৃহাকে নতুন করে বাঁচিয়ে তোলাই এই বিশেষ দিনটির মূল মন্ত্র।

এই রোমাঞ্চকর দিবসটি ঠিক কবে থেকে বা কার হাত ধরে শুরু হয়েছিল, তার কোনো সুনির্দিষ্ট ঐতিহাসিক দলিল বা নির্দিষ্ট প্রতিষ্ঠাতার নাম নথিভুক্ত নেই। রহস্য যেমন কোনো পূর্ববার্তা ছাড়া আচমকা এসে উপস্থিত হয়, ঠিক তেমনই এই উদযাপনের সূচনাও ঘটেছিল অনেকটা অলক্ষিতভাবে। তবে বিশ্বব্যাপী তথ্যপ্রযুক্তি ও আধুনিক গণমাধ্যমের প্রসারের সাথে সাথে সাধারণ মানুষের মাঝে অমিমাংসিত বিষয়গুলো জানার আগ্রহ হু হু করে বাড়তে থাকে। বিশেষ করে মহাকাশের অজানা বার্তা, প্রাচীন স্থাপত্যের নিখুঁত অলৌকিক নকশা এবং বিজ্ঞানের অধরা সূত্রগুলো নিয়ে বিশ্বজুড়ে চর্চা বহুগুণ বৃদ্ধি পায়। এই চর্চাকে এক সুতোয় বাঁধতে এবং মানুষের চিরন্তন জানার আগ্রহকে শ্রদ্ধা জানাতে বিশ্বজুড়ে গবেষক ও কৌতূহলপ্রেমীরা অক্টোবরের ৯ তারিখকে বেছে নেন এই ব্যতিক্রমী উদযাপনের জন্য।

ইতিহাস এবং প্রকৃতির পাতায় নজর বুলালে এমন অসংখ্য অমিমাংসিত ঘটনা চোখে পড়ে যা আজও পৃথিবীর বড় বড় গবেষকদের চমকে দেয়। আমেরিকার রোয়ানোক দ্বীপের অধিবাসীরা কোনো চিহ্ন না রেখে এক রাতে কীভাবে হাওয়া হয়ে গিয়েছিল, কিংবা আটলান্টিক মহাসাগরের বুকে তৈরি হওয়া বারমুডা ট্রায়াঙ্গলে কেন জাহাজ আর উড়োজাহাজ নিখোঁজ হয়ে যায় এসব প্রশ্নের উত্তর আজও অধরা। পেরুর বিশাল মরুভূমিতে আঁকা হাজার বছরের পুরোনো নাসকা লাইনসের রহস্য কিংবা পৃথিবীর বহু স্থানে হঠাৎ আকাশ থেকে অদ্ভুত ট্রাম্পেটের শব্দের ভেসে আসার মতো বিষয়গুলো মানুষকে বারবার ভাবায়। শুধুমাত্র ভৌগোলিক বা বৈজ্ঞানিক বড় ঘটনা নয়, দৈনন্দিন জীবনের ছোট ছোট অদ্ভুত মিল যেমন একই সময়ে দুই বন্ধু হুবহু একই চিন্তা করা কিংবা কোনো নতুন স্থানে প্রথমবার গিয়েও মনে হওয়া এটি আগে কখনো ঘটেছে এই সব রহস্যময় অনুভূতিই এই দিবসের মূল উপজীব্য।

Original report: Sarabangla

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Reports from multiple publishers covering the same event are shown together. AjkerNews is not the author or publisher of these reports.

Related News

Latest