১৫ নভেম্বর ২০২৬, ১১:৪৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

‘ভারত-সমর্থিত’ সন্ত্রাসীদের হামলায় পাকিস্তানে মেজরসহ নিহত ৪ সেনা

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৫ নভেম্বর ২০২৬, ১১:২৬ · সর্বশেষ প্রতিবেদন: ১৫ নভেম্বর ২০২৬, ১১:২৬

প্রধান সংবাদ

Suprobhat Bangladesh বাংলা

‘ভারত-সমর্থিত’ সন্ত্রাসীদের হামলায় পাকিস্তানে মেজরসহ নিহত ৪ সেনা

· বাংলাদেশ

পাকিস্তানের বেলুচিস্তানে ‘ভারত-সমর্থিত’ সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় সেনাবাহিনীর একজন মেজরসহ চার সদস্য নিহত হয়েছেন। একই সময়ে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ ও ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর ২৪ সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী।

শনিবার (১৪ নভেম্বর) দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এসব তথ্য জানায়। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজও এ খবর প্রকাশ করেছে।

আইএসপিআর জানায়, বেলুচিস্তানের কোলপুর, কারদাগাপ ও নুশকি এলাকায় ১৩ নভেম্বর থেকে ধারাবাহিক অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। অভিযানের পাশাপাশি স্থানীয়দের চলাচল নিরাপদ রাখতে কোয়েটা-তাফতান জাতীয় মহাসড়কে নিয়ন্ত্রণ ও টহল জোরদার করা হয়েছে।

মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ