১৫ নভেম্বর ২০২৬, ১৫:৩১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

ভালো মানুষেরা রাজনীতিতে না আসায় জায়গা করে নেয় খারাপরা: নুরুল আমিন

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৫ নভেম্বর ২০২৬, ১৫:১০ · সর্বশেষ প্রতিবেদন: ১৫ নভেম্বর ২০২৬, ১৫:১০

প্রধান সংবাদ

Suprobhat Bangladesh বাংলা

ভালো মানুষেরা রাজনীতিতে না আসায় জায়গা করে নেয় খারাপরা: নুরুল আমিন

· বাংলাদেশ

রাজনীতি খারাপ নয়, কিন্তু ভালো মানুষেরা রাজনীতিতে না আসায় সেখানে জায়গা করে নেয় খারাপরা। এতে কলুষিত হচ্ছে রাজনীতি। মেধাবী ও ভালো শিক্ষার্থীদের রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন।

রবিবার (১৫ নভেম্বর) সকালে মিরসরাই কলেজের নতুন মূল ফটকের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল আমিন বলেন, ‘দুঃখজনক হলেও মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না। শিক্ষার্থীদের প্রথম রাজনীতি হতে হবে পড়ালেখা। কিশোর গ্যাং ও মাদকের সঙ্গে কোনোভাবেই জড়িত হওয়া যাবে না। এসব অপকর্ম থেকে দূরে থেকে শিক্ষার্থীদের সুস্থ ধারার রাজনীতিতে সম্পৃক্ত হতে হবে।’

মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ