
রেলস্টেশনে অসুস্থ তরুণের মৃত্যু: মিলছে না পরিচয়
স্টাফ রিপোর্টার: জামালপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে অজ্ঞাত পরিচয় এক তরুণের মৃত্যু হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) সকালে প্ল্যাটফর্মের মাঝামাঝি স্থানে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। আনুমানিক ১৮ বছর বয়সী ওই তরুণ গত পাঁচ-ছয় মাস ধরে স্টেশন ও আশপাশের এলাকায় অবস্থান করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
রেলওয়ে থানা পুলিশের তথ্য অনুযায়ী, ওই তরুণ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ঠিকমতো হাঁটাচলাও করতে পারতেন না। স্থানীয়দের কাছে চেয়ে এবং ভিক্ষা করে খাবার সংগ্রহ করতেন। তাঁর ব্যাগে জামালপুর সদর হাসপাতালে চিকিৎসা নেওয়ার কিছু কাগজপত্র পাওয়া গেছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেও ওই তরুণের পরিচয় জানা যায়নি। তাঁর নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান পুলিশ।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

