১৫ নভেম্বর ২০২৬, ১৮:৪৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

চট্টগ্রামসহ চার সমুদ্রবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত, আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৫ নভেম্বর ২০২৬, ১৭:৩৪ · সর্বশেষ প্রতিবেদন: ১৫ নভেম্বর ২০২৬, ১৭:৩৪

প্রধান সংবাদ

Dainik Purbokone বাংলা

চট্টগ্রামসহ চার সমুদ্রবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত, আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’

· বাংলাদেশ

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূলের আরও কাছাকাছি এসেছে, যা আরও ঘনীভূত হয়ে সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।নিম্নচাপটি শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘আকভান’। এটি ইরানের দেওয়া নাম।

রোববার দুপুরে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। দুপুর ১২টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

বাংলাদেশে এর প্রভাব কেমন হতে পারে জানতে চাইলে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন, “এর প্রভাবে বৃষ্টি হবে; দক্ষিণাঞ্চলে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টি হবে।” সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ ও প্রভাবের বিষয়ে তিনি বলেন, “এখনো পরিষ্কার নয়। সোমবার এ বিষয়ে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে।”

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ