১৫ নভেম্বর ২০২৬, ২২:২৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

দুর্গাপুরে ১৮৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৫ নভেম্বর ২০২৬, ২২:১১ · সর্বশেষ প্রতিবেদন: ১৫ নভেম্বর ২০২৬, ২২:১১

প্রধান সংবাদ

Sonali Sangbad বাংলা

দুর্গাপুরে ১৮৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

· অপরাধ

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে ১৮৮ পিস ইয়াবাসহ মারজাদ হোসেন অনিক (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি-৫। গত শনিবার দুপুর ১টার দিকে উপজেলার গগনবাড়িয়া বাজারের পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে সংস্থাটির সিপিএসসি দল।

এসআরবি-৫ সূত্রে জানা গেছে, গগনবাড়িয়া বাজার এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন—এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় মারজাদ হোসেন অনিককে আটক করা হয়। পরে উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সামনে তাঁর হেফাজত থেকে ১৮৮ পিস ইয়াবা উদ্ধার ও জব্দ করা হয়।

গ্রেপ্তার মারজাদ হোসেন অনিক রাজশাহী নগরের বোয়ালিয়া থানার বাজেকাজলা খরবনা এলাকার রফিকুল ইসলামের ছেলে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে উদ্ধার করা ইয়াবাসহ তাঁকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মূল প্রতিবেদন: Sonali Sangbad

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ