১৫ নভেম্বর ২০২৬, ২২:৪৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৫ নভেম্বর ২০২৬, ২২:২৮ · সর্বশেষ প্রতিবেদন: ১৫ নভেম্বর ২০২৬, ২২:২৮

প্রধান সংবাদ

TechZoom বাংলা

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

· প্রযুক্তি

মাইক্রোসফটের কারিগরি বিভ্রাটের সমাধান হওয়ায় বাংলাদেশসহ বিভিন্ন দেশে আবারও মাইক্রোসফটের ই–মেইল সেবা আউটলুক, ভিডিও সম্মেলন করার সফটওয়্যার মাইক্রোসফট টিমসসহ ওয়ার্ড ৩৬৫ অনলাইনে ব্যবহার করা যাচ্ছে। গত বৃহস্পতিবার রাত ১১টা ৩২ মিনিটে (বাংলাদেশ সময়) মাইক্রোসফট বড় ধরনের কারিগরি বিভ্রাটের কবলে পড়ায় প্রতিষ্ঠানটির বিভিন্ন সেবা ব্যবহার করা যাচ্ছিল না। অবশেষে ২৪ ঘণ্টার বেশি সময় পর কারিগরি সমস্যার সমাধান করে মাইক্রোসফট।

বিশ্বব্যাপী বড় ধরনের কারিগরি বিভ্রাটের কবলে পড়ার পর গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১১টা ৫৪ মিনিটে প্রথম সমস্যার কথা স্বীকার করে মাইক্রোসফট। এর মাত্র ১৩ মিনিট পর এক সতর্কবার্তায় প্রতিষ্ঠানটি জানায়, যেকোনো অঞ্চলের ব্যবহারকারীরা এতে আক্রান্ত হতে পারেন। তবে কোনো সাইবার হামলা বা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের কারণে এই সমস্যা হয়নি।

দীর্ঘ সময় পরীক্ষা-নিরীক্ষার পর মাইক্রোসফট জানিয়েছে, নেটওয়ার্কের সক্ষমতা বৃদ্ধির সময় তৈরি হওয়া নতুন কারিগরি সমস্যার কারণেই এই বিপত্তি ঘটেছে। এটি সাইবার বা এআই এজেন্টের সঙ্গে সম্পর্কহীন একটি কারিগরি ত্রুটি। স্বয়ংক্রিয়ভাবে কার্যকারিতা পরীক্ষায় ব্যর্থ হয়ে বেশ কিছু সার্ভার অপ্রত্যাশিতভাবে অচল হয়ে পড়েছিল এবং সেগুলোর কাজের চাপ সচল থাকা সার্ভারগুলোর ওপর গিয়ে পড়ায় সেগুলোও চাপে পড়ে যায়। এ ফলে আক্রান্ত সার্ভারগুলোতে নিরাপদ সংযোগ পরিচালনার সঙ্গে যুক্ত একটি প্রক্রিয়া অতিরিক্ত চাপে পড়ে অকার্যকর হয়ে যাওয়ায় সার্ভারগুলো অনুরোধ গ্রহণ করা বন্ধ করে দিয়েছিল।

মূল প্রতিবেদন: TechZoom

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ