১৬ নভেম্বর ২০২৬, ০০:২১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

বিয়েবাড়ির খাবার খেয়ে ১ জনের মৃত্যু : অসুস্থ নবদম্পতিসহ অর্ধশতাধিক

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৫ নভেম্বর ২০২৬, ২৩:৩৮ · সর্বশেষ প্রতিবেদন: ১৫ নভেম্বর ২০২৬, ২৩:৩৮

প্রধান সংবাদ

Daily Probaha বাংলা

বিয়েবাড়ির খাবার খেয়ে ১ জনের মৃত্যু : অসুস্থ নবদম্পতিসহ অর্ধশতাধিক

· বাংলাদেশ

প্রবাহ রিপোর্ট ঃ কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে নবদম্পতিসহ ৬০ জনের বেশি মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় কিরণ মিয়া (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। অসুস্থদের মধ্যে আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার দামপাড়া ইউনিয়নের বড়কান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিরণ মিয়া ওই গ্রামের ইউসুফ আলী মাস্টারের ছেলে। তিনি পেশায় একজন পল্লি চিকিৎসক ছিলেন। অসুস্থ হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৪ নভেম্বর) বিকেলে তার মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার বড়কান্দা গ্রামের আরজু মিয়ার মেয়ের বিয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় ৩০০ অতিথির জন্য খাবারের ব্যবস্থা ছিল।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ