১৬ নভেম্বর ২০২৬, ০১:০৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

বানিয়াচঙ্গে প্রবাসীর বাড়িতে ডাকাতি স্বর্ণালংকারসহ নগদ ১০ লাখ টাকা লুট

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৬ নভেম্বর ২০২৬, ০১:০০ · সর্বশেষ প্রতিবেদন: ১৬ নভেম্বর ২০২৬, ০১:০০

প্রধান সংবাদ

Habiganj Express বাংলা

বানিয়াচঙ্গে প্রবাসীর বাড়িতে ডাকাতি স্বর্ণালংকারসহ নগদ ১০ লাখ টাকা লুট

· অপরাধ

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ১০ থেকে ১২ জনের একটি দল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ১৬ ভরি স্বর্ণালংকার, নগদ ১০ লাখ ৮০ হাজার টাকাসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় ডাকাত আতঙ্ক বিরাজ করছে। গত শনিবার দিবাগত মধ্যরাতে বানিয়াচং সদরের শেখের মহল্লা এলাকায় প্রবাসী সাবিন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্য ও সাবিন মিয়ার ছেলে বাহরাইন প্রবাসী তুহিন মিয়া জানান, গভীর রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ১০ থেকে ১২ জনের মুখোশধারী ডাকাতদল তাঁদের বাড়িতে হানা দেয়। এ সময় লোহার গেট ভেঙে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতেরা। পরে বাড়ির সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে খুলে ফেলে। একপর্যায়ে ঘরের বিভিন্ন আসবাব ও মালামাল তছনছ করে ১৬ ভরি স্বর্ণালংকার, নগদ ১০ লাখ ৮০ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নেয় ডাকাতেরা। পরিবারের সদস্যদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা দ্রুত পালিয়ে যায়।

এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বলেন, ডাকাতির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ