
চকরিয়া ভেঙে হল নতুন ‘মাতামুহুরী থানা’
দেশে নতুন দুটি থানা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার চকরিয়া থানাকে বিভক্ত করে গঠন করা হচ্ছে ‘মাতামুহুরী থানা’। একই সঙ্গে বগুড়ায় গঠন করা হবে মোকামতলা থানা।
সোমবার (১৬ নভেম্বর) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, মাতামুহুরী উপজেলাধীন কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় নতুন থানাটি স্থাপন করা হবে। এত দিন এলাকাটি চকরিয়া থানার অধীন ছিল।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
