১৬ নভেম্বর ২০২৬, ১৪:১৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক নিহত

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৬ নভেম্বর ২০২৬, ১২:৩৯ · সর্বশেষ প্রতিবেদন: ১৬ নভেম্বর ২০২৬, ১২:৩৯

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক নিহত

· অপরাধ

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালি এলাকায় ছুরিকাঘাতে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। ওই যুবকের বয়স আনুমানিক ২৮ বছর।

রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে যাত্রাবাড়ী থানা পুলিশ ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হাসান আলী জানান, রাতে টহল ডিউটি করার সময় কুতুবখালি মাদ্রাসার কিছু ছাত্র আমাদের খবর দেয়, মাদ্রাসার পেছনে এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এর পর তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ