১৬ নভেম্বর ২০২৬, ১৫:৪৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

১৩ নভেম্বরের নির্ধারিত ভোট ১০ নভেম্বরেই সম্পন্ন, বান্দরবান রেড ক্রিসেন্টে ‘পকেট কমিটি’!

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৬ নভেম্বর ২০২৬, ১৫:২৮ · সর্বশেষ প্রতিবেদন: ১৬ নভেম্বর ২০২৬, ১৫:২৮

প্রধান সংবাদ

Suprobhat Bangladesh বাংলা

১৩ নভেম্বরের নির্ধারিত ভোট ১০ নভেম্বরেই সম্পন্ন, বান্দরবান রেড ক্রিসেন্টে ‘পকেট কমিটি’!

· বাংলাদেশ

নির্বাচনের দিন নির্ধারণ করা হয়েছিল ১৩ নভেম্বর। কিন্তু ভোট হয়ে গেল তার তিন দিন আগেই, ১০ নভেম্বর। শুধু তারিখেই নয়, ভোটার তালিকা প্রকাশ, আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির সময়সূচিতেও রয়েছে নানা অসংগতি। অভিযোগ, প্রায় ১১৬০ সদস্যের অধিকাংশই জানতেন না নির্বাচন হচ্ছে। তাঁদের ভোট দেওয়ার সুযোগ না দিয়েই ২০-৩০ জনের উপস্থিতিতে হাত তুলে গঠন করা হয়েছে কার্যনির্বাহী কমিটি। এমন নির্বাচনের মধ্য দিয়ে বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটে ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ তুলেছেন ক্ষুব্ধ সদস্যরা।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন নিয়ে এই বিতর্ক তৈরি হয়েছে। সদস্যদের অভিযোগ, নিজস্ব ঘোষিত নির্বাচনী তফসিল ও গঠনতন্ত্রের নিয়মনীতি উপেক্ষা করে অনেকটা গোপনীয়ভাবে নির্বাচন সম্পন্ন করা হয়েছে। এমনকি নির্বাচন কমিশনের প্রকাশিত তফসিলেই তারিখ ও সময়ের একাধিক গরমিল রয়েছে। যদিও কর্তৃপক্ষ বলছে, কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন শেষ করতে হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস স্বাক্ষরিত নির্বাচনী তফসিল পর্যালোচনা করে দেখা যায়, নোটিশের শুরুতে বলা হয়েছে, ১৩ নভেম্বর বান্দরবান ইউনিটের বিশেষ সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু একই নোটিশের সময়সূচিতে ভোট গ্রহণের তারিখ দেওয়া হয়েছে ১০ নভেম্বর। অর্থাৎ ঘোষিত তারিখের তিন দিন আগেই নির্বাচন সম্পন্ন করা হয় এবং ফলাফল ঘোষণা করা হয়।

মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ