
বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে সিভাসুতে ফুড অলিম্পিয়াড রোববার
বিশ্ব খাদ্য দিবস ২০২৬ উপলক্ষ্যে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ফুড অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের উদ্যোগে আগামী রোববার (১১ অক্টোবর) দুপুর ১২টায় অনুষদের ষষ্ঠ তলায় নতুন শ্রেণিকক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে খাদ্য ও পুষ্টিবিষয়ক জ্ঞান বৃদ্ধি, নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতনতা তৈরি এবং মানসম্মত ও পুষ্টিকর খাদ্য গ্রহণে আগ্রহী করে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য। খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অনুষদের শিক্ষার্থীরাও এতে অংশ নিতে পারবেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


