
ভিটামিন ডি সাপ্লিমেন্ট কেনার আগে যে ১০টি বিষয় জানবেন
বাংলাদেশে রোদ থাকলেও অনেকের শরীরে ভিটামিন ডির ঘাটতি দেখা দিতে পারে। দিনের বড় অংশ ঘরের ভেতরে কাটানো, পোশাকের কারণে শরীরের বেশির ভাগ অংশ ঢাকা থাকা কিংবা খাদ্যাভ্যাসের মতো বিষয় এতে ভূমিকা রাখতে পারে।
তবে ভিটামিন ডির ঘাটতি আছে কি না, তা না জেনে নিজের ইচ্ছায় সাপ্লিমেন্ট খাওয়া ঠিক নয়। আবার বাজারে বিভিন্ন মাত্রা ও ধরনের সাপ্লিমেন্ট থাকায় কেনার আগে কয়েকটি বিষয় যাচাই করাও জরুরি।
বাংলাদেশে ভিটামিন ডির ঘাটতি নিয়ে উদ্বেগের পেছনে গবেষণার তথ্যও রয়েছে। ২০২৫ সালে আট বিভাগের ২ হাজার ৪৮১ জনের ওপর করা এক মূল্যায়নে অংশগ্রহণকারীদের ৬৭ শতাংশের শরীরে ভিটামিন ডির ঘাটতি পাওয়া যায়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

