১৬ নভেম্বর ২০২৬, ১৯:৩৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

উপাদী উত্তর পরিষদ কমপ্লেক্স পুরনো স্থানেই রাখার দাবিতে মানববন্ধন

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৬ নভেম্বর ২০২৬, ১৯:০৫ · সর্বশেষ প্রতিবেদন: ১৬ নভেম্বর ২০২৬, ১৯:০৫

প্রধান সংবাদ

Chandpur Times বাংলা

উপাদী উত্তর পরিষদ কমপ্লেক্স পুরনো স্থানেই রাখার দাবিতে মানববন্ধন

· বাংলাদেশ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৫নং উপাদী উত্তর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স বর্তমান স্থানে বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছেন ইউনিয়নবাসী।সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স স্থানান্তরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং সরেজমিনে তদন্তের মাধ্যমে সঠিক তথ্য যাচাইয়ের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন তাঁরা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, উপাদী উত্তর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সটি প্রায় ৭০ বছর ধরে মতলব দক্ষিণ উপজেলার বহরী মৌজার নেছার আড়ং বাজার এলাকায় অবস্থিত। অথচ বিগত সরকারের আমলে স্থানীয় জনগণকে সম্পৃক্ত না করে তৎকালীন চেয়ারম্যানের উদ্যোগে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সটি অন্যত্র, একটি বিল এলাকায় স্থানান্তরের প্রক্রিয়া গ্রহণ করা হয়।

ইউনিয়নবাসীর দাবি, বর্তমান পরিষদ ভবনের স্থানে ২৫ শতক জমি নেই—তৎকালীন চেয়ারম্যানের এমন তথ্য ও প্রতিবেদনের ভিত্তিতে স্থানান্তরের কার্যক্রম এগিয়ে নেওয়া হয়। কিন্তু বাস্তবে বিদ্যমান স্থানে ইউনিয়ন পরিষদের নিজস্ব নামে ২৫ শতক জমি রয়েছে। যার বিএস খতিয়ান নম্বর ৩/১। এ ছাড়া প্রয়োজনে ইউনিয়নবাসীর পক্ষ থেকে আরও ৪০ শতক জমি দান করার আগ্রহ রয়েছে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

মূল প্রতিবেদন: Chandpur Times

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ