
সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকান্ডের প্রতিবাদে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মিছিল ও সমাবেশ
দেশব্যাপী পতিত ফ্যাসিবাদী এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকান্ডের প্রতিবাদে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদারের নেতৃত্বে প্রতিবাদ মিছিলটি প্রশাসনিক ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ঢাকা-পিরোজপুর মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


