১৬ নভেম্বর ২০২৬, ২০:৪২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

পরিবেশ বিপর্যয়ের শংকা

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৬ নভেম্বর ২০২৬, ২০:২৪ · সর্বশেষ প্রতিবেদন: ১৬ নভেম্বর ২০২৬, ২০:২৪

প্রধান সংবাদ

Dainik Purbanchal বাংলা

পরিবেশ বিপর্যয়ের শংকা

· পরিবেশ

নিজস্ব সংবাদদাতা,ফয়লাহাট (রামপাল) বাগেরহাটঃ জলবায়ু পরিবর্তন জনিত কারনে উপকুলীয় উপজেলা রামপালে পরিবেশ বিপর্য়য়ের মুখে পড়েছে দুই লক্ষাধিক মানুষ। সম্ভাবনা থাকা সত্ত্বেয় বনায়ন কর্মসুচী হাতে না নেয়া, টেক সই বেড়িবাধ বাস্তবায়ন না করা, অপরিকল্পিত চিংড়ি চাষ, নদী-খালে মৎস্য শুন্যতার পাশাপাশি নাব্যতা হ্রাসসহ নানা কারনে প্রাকৃতিক দুর্যোগ ঝুঁকিতে রয়েছে দক্ষিনাঞ্চলের মানুষ। এ অবস্থায় দিন দিন এ উপজেলায় ক্ষতিগ্রস্থ মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি উত্তোরনে পরিবেশ সহনীয় উদ্যোগ হাতে নেয়ার আহবান জানিয়েছেন ক্ষতিগ্রস্থ মানুষ।

জানা গেছে ১৯৮০ সালের পুর্বে এ উপজেলা ছিল সম্পদে ভরপুর একটি সমৃদ্ধ উপজেলা। ধান ও মাছ উৎপাদনে এ উপজেলা ছিল দক্ষিনা ঞ্চলের শীর্ষে। ফলজ ও বনজ বৃক্ষে ছিল ভরপুর। সচলনদী-খালেছিল ছোট-বড় সব ধরনের নৌ-চলাচল।ছিল নদীমাতৃক ব্যবসা-বানিজ্য।১৯৮০ সালে যখন আমনের জমিতে আমনের পরিবর্তে লবন পানিতে চিংড়ি চাষ শুরুহয় মুলত তখন থেকে এ উপজেলা পরিবেশ বিপর্যয়ের মুখে পড়ে। দীর্ঘ সময় ধরে একই জমিতে চিংড়ি চাষ করায় আস্তে আস্তে আমনের উৎপাদন প্রায় শূন্যের কোটায় নেমেআসে। সেই সাথে গাছপালা মরে ও সাবাড় হয়। এতে অনেকটা বৃক্ষশুন্য হয়ে পড়ে উপজেলা।এরপর আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি আগের সেইপরিবেশ। মানুষ দীর্ঘদিন ধরে বিপর্যস্ত পরিবেশের সাথে সংগ্রাম করে বেচেআছে। আগের মতো পরিবেশ ফিরিয়ে আনার উদ্যেগ নানিলে দিনে দিনে নিম্ন আয়ের মানুষের সংখ্যা বেড়ে যেতে পারে।

নদী মাতৃক এ উপজেলায় ১৯৮০ সালে আমনের জমিতে বেড়িবাধ দিয়ে লবন পানিতে বানিজ্যিক ভাবে চিংড়ি চাষ শুরু হয়। আমনে জমিতে বেড়িবাধ থাকায় নদী-খালের জোয়ার- ভাটার পানি উঠা নামা বন্ধ হয়ে যায়। এ কারনে জোয়ারের পানির সাথে আসা পলি নদী-খালের তলদেশে জমা হতে থাকে। এক সময় এ উপজেলার সব নদী-খাল পলি জমে ভরাট হয়ে গেলে সব ধরনের নৌ-চলাচল বন্ধ হয়ে যায়। বছরের পর বছর লবন পানি জমে থাকায় সব ধরনের ফলজ ও বনজ বৃক্ষ মরে উজাড় হয়ে যায়। ২০১০ সালে মোংলা-ঘষিয়া খালি আন্তর্জাতিক নৌ-চ্যানেল খননের সাথে এ উপজেলার পাঁচটি নদী ও ৮৩ টি সরকারি মালিকানাধীন খালপুন. খনন করেবি আইড ব্লিউটিএ। খননের পর এসবনদী-খালপুন.সচল হলেও আগের মতো পূর্ণ যৌবন ফিরে আসেনি।

মূল প্রতিবেদন: Dainik Purbanchal

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ