১৬ নভেম্বর ২০২৬, ২১:১৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে মেধার ভিত্তিতেই নিয়োগ হচ্ছে: অর্থমন্ত্রী

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৬ নভেম্বর ২০২৬, ২০:১৯ · সর্বশেষ প্রতিবেদন: ১৬ নভেম্বর ২০২৬, ২০:১৯

প্রধান সংবাদ

Arthosuchak বাংলা

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে মেধার ভিত্তিতেই নিয়োগ হচ্ছে: অর্থমন্ত্রী

· অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সম্পূর্ণ মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে, কোনো ধরনের রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ব্যাংক খাতের সংকট কাটিয়ে উঠতে এসব প্রতিষ্ঠানের নেতৃত্বে দক্ষ ও যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও রাজনৈতিক বিবেচনায় কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হবে না।

সোমবার জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য মো. আবুল হাসনাতের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে অনিয়মের অভিযোগের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের উচ্চপর্যায়ের পদে বেসরকারি খাত থেকে যোগ্য ব্যক্তিদের নিয়োগের ক্ষেত্রে কোনো বাধা নেই। প্রার্থীর যোগ্যতাই নিয়োগের একমাত্র বিবেচ্য বিষয়। তিনি সরকারি ব্যাংক থেকে আসছেন, নাকি বেসরকারি খাত থেকে আসছেন, তা বিবেচনা করা হয় না।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ