
চাঁদপুরে ভুয়া ডাক্তারসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
চাঁদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভুয়া ডিগ্রিধারী ডাক্তারসহ ৪ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেয়া হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) চাঁদপুর সদর উপজেলার চাঁদখার বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মিথ্যা ডিগ্রি ব্যবহার করে রোগী দেখা ও চিকিৎসা প্রদানের অপরাধে মাতৃ মেডিকেল হলের শুধাংশু চন্দ্র শর্মাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণের দায়ে রাম কৃষ্ণ হোমিও ফার্মেসিকে ৫ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বাসি খাবার সংরক্ষণের দায়ে আজিজ হোটেলকে ৫ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকায় মির্জা সুইটসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

