১৬ নভেম্বর ২০২৬, ২২:১৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

জনতা ব্যাংকের এমডির যোগ্যতা নিয়ে সংসদে প্রশ্ন তুললেন হাসনাত

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৬ নভেম্বর ২০২৬, ২১:২০ · সর্বশেষ প্রতিবেদন: ১৬ নভেম্বর ২০২৬, ২১:২০

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

জনতা ব্যাংকের এমডির যোগ্যতা নিয়ে সংসদে প্রশ্ন তুললেন হাসনাত

· রাজনীতি

ঢাকা : বেসরকারি সাউথইস্ট ব্যাংকের একজন কর্মকর্তাকে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেওয়ার যোগ্যতা কী, তা নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নে তিনি অর্থমন্ত্রীর কাছে এই নিয়োগের যৌক্তিকতা এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করার প্রতিশ্রুতি কবে বাস্তবায়ন হবে, তা জানতে চান। জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী স্পষ্ট জানান, বেসরকারি খাত থেকে সরকারি ব্যাংকে নিয়োগ দেওয়া যাবে না এমন কোনো নিয়ম নেই; বরং পূর্ণাঙ্গ যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেই এসব নিয়োগ দেওয়া হচ্ছে।

সংসদে সম্পূরক প্রশ্ন উত্থাপনকালে হাসনাত আবদুল্লাহ রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ভয়াবহ আর্থিক সংকট ও খেলাপি ঋণের পরিসংখ্যান তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, গত বছরের জুন মাস পর্যন্ত জনতা ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছিল ৭৫ হাজার ৩৯৭ কোটি টাকায়। এই বিশাল অঙ্কের খেলাপি ঋণের মধ্যে বেক্সিমকো গ্রুপের কাছে ২৩ হাজার কোটি টাকা, এস আলম গ্রুপের কাছে ১০ হাজার ২০০ কোটি টাকা, অ্যাননটেক্সের কাছে ৭ হাজার ৮০০ কোটি টাকা এবং ক্রিসেন্ট গ্রুপের কাছে ৩ হাজার ৪০০ কোটি টাকা আটকে রয়েছে।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ