
চট্টগ্রাম রেঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৮৭ জনসহ গ্রেপ্তার ৯৪৯
চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৮৭ জন সদস্যসহ ৯৪৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চট্টগ্রামে ১৯ জন, কক্সবাজারে পাঁচজন, কুমিল্লায় ৩০ জন, ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচজন, চাঁদপুরে চারজন, নোয়াখালীতে পাঁচজন, ফেনীতে একজন, লক্ষ্মীপুরে দুজন, রাঙামাটিতে একজন, খাগড়াছড়িতে ১৩ জন এবং বান্দরবানে দুজন গ্রেপ্তার হয়।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম রেঞ্জ থেকে এসব তথ্য জানানো হয়।
চট্টগ্রাম রেঞ্জের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ১২৫ জন, পূর্ববর্তী মামলায় ১৫০ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩৬ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ছয়জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ২৬ জন রয়েছেন।এ ছাড়া পরোয়ানাভুক্ত ১৩৫ জন ও সাজা পরোয়ানাভুক্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকসংক্রান্ত অপরাধে ৬৫ জন মাদকসেবী এবং নিয়মিত ও অন্যান্য মামলায় ৪৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

