
জানাজায় দাঁড়িয়ে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার
রাকিবুল আউয়াল পাপুল, শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীতে জানাজার নামাজে দাঁড়িয়ে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রোমান।
মাদকের বিস্তার, পাহাড় ধ্বংস, রাজনৈতিক প্রভাব ও হয়রানির অভিযোগ তুলে তিনি দলের সব ধরনের কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান।
সোমবার (১৬ নভেম্বর) একটি জানাজায় বক্তব্য দেওয়ার সময় রোমান নিজের এই অবস্থান পরিষ্কার করেন। পরে তাঁর পদত্যাগের ঘোষণা ও লিখিত বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

