১৬ নভেম্বর ২০২৬, ২৩:৫৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

নেতানিয়াহুকে অবিলম্বে পদত্যাগ করতে হবে: আইজেনকট

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৬ নভেম্বর ২০২৬, ২৩:১৯ · সর্বশেষ প্রতিবেদন: ১৬ নভেম্বর ২০২৬, ২৩:১৯

প্রধান সংবাদ

Daily Probaha বাংলা

নেতানিয়াহুকে অবিলম্বে পদত্যাগ করতে হবে: আইজেনকট

· আন্তর্জাতিক

প্রবাহ রিপোর্ট ঃ ইসরায়েলের সাম্প্রতিক নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তরকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। এ ঘটনায় নেতানিয়াহুর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকট।

তার দাবি, নেতানিয়াহু আর এক মিনিটের জন্যও প্রধানমন্ত্রীর পদে থাকার যোগ্য নন। রোববার (১৫ নভেম্বর) নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া আইজেনকট নেতানিয়াহুর বিরুদ্ধে এ মন্তব্য করেন। জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নিয়ে দুই নেতার প্রতিনিধিদের মধ্যে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তিনি এই প্রতিক্রিয়া জানান।

খবর আলজাজিরার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইজেনকট লেখেন, ‘বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠ মহলের আচরণ ইসরায়েলি গণতন্ত্রের জন্য বাস্তব, প্রত্যক্ষ ও তাৎক্ষণিক হুমকি হয়ে দাঁড়িয়েছে।’ এর আগে রোববার ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ এক প্রতিবেদনে জানায়, ২৭ অক্টোবরের নির্বাচনের আগের রাতে ইউনাইটেড আরব লিস্ট (রা’আম) দলের সদস্যদের বিরুদ্ধে পুলিশ কমিশনারের কার্যালয়ে অভিযোগ করেছিলেন নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ