১৬ নভেম্বর ২০২৬, ২৩:৪১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

খুলনায় ইজিবাইক চালক রনি হত্যা মামলার আসামি সিরাজগঞ্জে গ্রেফতার

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৬ নভেম্বর ২০২৬, ২৩:৩১ · সর্বশেষ প্রতিবেদন: ১৬ নভেম্বর ২০২৬, ২৩:৩১

প্রধান সংবাদ

Daily Probaha বাংলা

খুলনায় ইজিবাইক চালক রনি হত্যা মামলার আসামি সিরাজগঞ্জে গ্রেফতার

· অপরাধ

স্টাফ রিপোর্টার : খুলনার দৌলতপুরে ইজিবাইক চালক মনিরুল ইসলাম রনিকে অস্ত্রের মুখে অপহরণ ও হত্যার ঘটনায় হোসেন ঢালী (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এসআরবি-৬ ও এসআরবি-১২-এর যৌথ আভিযানিক দল। গতকাল সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বাঁখুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হোসেন ঢালী খুলনার আড়ংঘাটা থানার তেলিগাতী এলাকার বাসিন্দা। তার বাবার নাম তরিকুল ঢালী। র‌্যাবের দাবি, তিনি হত্যা মামলার তদন্তে পাওয়া সন্দেহভাজন আসামি এবং আরমান বাহিনীর সক্রিয় সদস্য। মামলার এজাহার সূত্রে জানা যায়, ইজিবাইক চালক মনিরুল ইসলাম রনি গত ২৩ আগস্ট নিজ বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন।

পরে পরিবারের সদস্যরা জানতে পারেন, দৌলতপুর থানার মহেশ্বরপাশা খুটির ব্রিজসংলগ্ন পাকা রাস্তা থেকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা অস্ত্রের মুখে জোরপূর্বক তাকে তুলে নিয়ে গেছে। নিখোঁজের তিন দিন পর, ২৬ আগস্ট মহেশ্বরপাশা কার্তিককূল এলাকার একটি বিল থেকে রনির ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ