
সংসদে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন)’ বিল উত্থাপন
ঢাকা: জাতীয় সংসদে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করেন। বিদ্যমান ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’ অধিকতর সংশোধনের লক্ষ্যে বিলটি আনা হয়েছে।
অধিবেশনের নির্ধারিত কার্যসূচি অনুযায়ী, অর্থমন্ত্রী বিলটি উত্থাপনের জন্য ডেপুটি স্পিকার কায়সার কামালের অনুমতি চান। অনুমতি পাওয়ার পর তিনি আনুষ্ঠানিকভাবে বিলটি সংসদে উপস্থাপন করেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

