
রোটারি ইন্টারন্যাশনালের নির্দেশনা ও কর্মপরিকল্পনা নিয়ে চট্টগ্রামে মতবিনিময়
রোটারি ইন্টারন্যাশনালের RIPSA-এর চলমান কার্যক্রম, সাংগঠনিক উন্নয়ন ও নেতৃত্বের বিকাশ নিয়ে চট্টগ্রামে ইমপ্যাক্ট ক্লাবগুলোর প্রেসিডেন্ট এবং RIPSA টিমের অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটরদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৪ নভেম্বর) নগরের লালখান বাজারের পিটস্টপ রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন RIPSA-এর কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি রোটারিয়ান ইশতিয়াক এ জামান। বিশেষ অতিথি ছিলেন RIPSA-এর ডেপুটি অ্যাডভাইজার রোটারিয়ান অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান।
সভায় আরও উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর রোটারিয়ান জসিম উদ্দিন চৌধুরী, রোটারিয়ান ওসমান গনি মনসুর, সিনিয়র কো-অর্ডিনেটর (TRF) রোটারিয়ান ফেরদৌস আরা, কো-অর্ডিনেটর (TRF) রোটারিয়ান মিনহাজ উদ্দিন আহমেদ নাহিয়ানসহ চট্টগ্রামের বিভিন্ন ইমপ্যাক্ট ক্লাবের প্রেসিডেন্ট ও RIPSA টিমের সদস্যরা।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

