
বাদ পড়া শিশুদের টিকাদানে চসিকের বিশেষ কর্মসূচি, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এলাকায় হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইনে বাদ পড়া শিশুদের খুঁজে বের করে টিকা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত ক্যাচআপ কর্মসূচির আওতায় টিকা পেয়েছে ৪০ হাজার ১৫ শিশু। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে এ কর্মসূচি। সব মিলিয়ে চসিক এলাকায় হাম-রুবেলার টিকা পেয়েছে ৩ লাখ ৬৪ হাজার ১৫৪ শিশু।
মঙ্গলবার (১৭ নভেম্বর) চসিকের স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত হাম-রুবেলা ক্যাচআপ টিকাদান কার্যক্রমের বিশেষ ক্রাশ প্রোগ্রামে এ তথ্য জানান সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, সম্প্রতি দেশে হাম রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় গত ২০ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত চসিক এলাকায় ছয় থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ২৩ হাজার ২১৯ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
