
জাহাজবাড়িতে ৯ তরুণ হত্যা: কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে সাবেক আইজিপি-কমিশনার
ঢাকা: রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে কথিত জঙ্গি নাটক সাজিয়ে নয় তরুণকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়াকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়।
এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আট আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির কথা রয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗