
ব্যাংককে আকিজ সিরামিকসের ব্যবসায়িক সম্মেলন, অংশ নিলেন ২০০ সহযোগী
দেশের টাইলস বাজারে ব্যবসা সম্প্রসারণ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিজনেস কনফারেন্স করেছে আকিজ সিরামিকস। ‘ইভলভ বিয়ন্ড’ শীর্ষক এ সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রায় ২০০ জন বিজনেস অ্যাসোসিয়েট অংশ নেন।
গত ১৩ নভেম্বর ব্যাংককের হোটেল অ্যাম্বাসেডরের বলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা।
আকিজবশির গ্রুপের ফ্ল্যাগশিপ আয়োজন হিসেবে প্রতিবছর এ সম্মেলনের আয়োজন করে আকিজ সিরামিকস। বিজনেস অ্যাসোসিয়েটদের সঙ্গে সম্পর্ক জোরদার, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ব্যবসায়িক প্রবৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরিই এ আয়োজনের লক্ষ্য।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗