১৭ নভেম্বর ২০২৬, ১৫:৪৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

আজই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

৩টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ৩টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৭ নভেম্বর ২০২৬, ১৪:১৮ · সর্বশেষ প্রতিবেদন: ১৭ নভেম্বর ২০২৬, ১৫:৩১

প্রধান সংবাদ

Dainik Purbokone বাংলা

আজই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

· বাংলাদেশ

বিদ্যুৎ উৎপাদনে নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ।পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। প্রাথমিক পর্যায়ে কয়েক ঘণ্টার জন্য সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের নতুন অধ্যায় শুরু হবে।

রূপপুর প্রকল্পের উপপ্রকল্প পরিচালক ড. খালেকুজ্জামান পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনার বিষয়টি জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র বলছে, কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর গ্রিড থেকে সংযোগ বিচ্ছিন্ন করে কেন্দ্রের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে।

শুরুতে বিদ্যুৎকেন্দ্রটি মাত্র ৩ শতাংশ সক্ষমতায় চালানো হবে। পরে ধাপে ধাপে উৎপাদনক্ষমতা বাড়িয়ে ২৫-৩০ শতাংশে উন্নীত করা হলে জাতীয় গ্রিডে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। এ পর্যায়ে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেতে পারে।

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

আরও সংবাদমাধ্যমে

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ